
নিউজ ডেক্স: লোহাগাড়ায় সংরক্ষিত বনের জায়গা দখল করে অবৈধভাবে নির্মাণাধীন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বুধবার (২১ মে) দুপুরে চুনতি রেঞ্জের আওতাধীন সাতগড় বনবিটের নলবুনিয়া দক্ষিণ পাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন চুনতি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আবির হাসান। তিনি জানান, জনৈক হেলাল মাঝি নামে এক ব্যক্তি সংরক্ষিত বনাঞ্চলের জায়গা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছিলেন। পরে খবর পেয়ে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ ঘটনায় আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।
অভিযানে সাতগড় বনবিট কর্মকর্তা ইমরান মহসিনসহ রেঞ্জ ও বিটের স্টাফরা উপস্থিত ছিলেন।
Lohagaranews24 Your Trusted News Partner