ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় চেয়ারম্যান খোরশেদ, ভাইস চেয়ারম্যান মামুন ও জেসমিন নির্বাচিত

লোহাগাড়ায় চেয়ারম্যান খোরশেদ, ভাইস চেয়ারম্যান মামুন ও জেসমিন নির্বাচিত

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচন আজ বুধবার অনুষ্ঠিত হয়েছে। এতে চেয়ারম্যান পদে খোরশেদ আলম চৌধুরী, ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ সরওয়ার মামুন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেসমিন আক্তার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান।

জানা যায়, চেয়ারম্যান পদে ভোট পেয়েছেন খোরশেদ আলম চৌধুরী আনারস প্রতীকে ৩০ হাজার ৮৯৯ ভোট, সিরাজুল ইসলাম চৌধুরী ঘোড়া প্রতীকে ২৯ হাজার ৭৯৩ ভোট ও বীর মুক্তিযোদ্ধা আবদুল মাবুদ সৈয়দ মোটরসাইকেল প্রতীকে ২ হাজার ৯১৪ ভোট ।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট পেয়েছেন জেসমিন আকতার কলস প্রতীকে ৩৬ হাজার ৯ ভোট ও শাহীন আক্তার ফুটবল প্রতীকে ২৫ হাজার ৪৪১ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে ভোট পেয়েছেন মোহাম্মদ সরওয়ার মামুন চশমা প্রতীকে ৪৩ হাজার ১২০ ভোট, মো. জমিল উদ্দীন টিউবওয়েল প্রতীকে ১১ হাজার ৮৫৬ ভোট ও ফরহাদুল ইসলাম তালা প্রতীকে ১১ হাজার ৮৫৬ ভোট।

চেয়ারম্যান পদে প্রাপ্ত সর্বমোট ভোটের সংখ্যা ৬৫ হাজার ২২টি। মোট বৈধ ভোটের সংখ্যা ৬৩ হাজার ৬০৬টি। বাতিলকৃত ভোটের সংখ্যা ১ হাজার ৪১৬টি। প্রদত্ত ভোটের শতকরা হার ২৮.৭ ভাগ।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রাপ্ত সর্বমোট ভোটের সংখ্যা ৬৫ হাজার ৪টি। মোট বৈধ ভোটের সংখ্যা ৬১ হাজার ৪৫০টি। বাতিলকৃত ভোটের সংখ্যা ৩ হাজার ৫৫৪টি। প্রদত্ত ভোটের শতকরা হার ২৮.৬৯ ভাগ।

ভাইস চেয়ারম্যান পদে প্রাপ্ত সর্বমোট ভোটের সংখ্যা ৬৫ হাজার ৩২টি। মোট বৈধ ভোটের সংখ্যা ৬২ হাজার ১৩৯টি। বাতিলকৃত ভোটের সংখ্যা ২ হাজার ৮৯৩টি। প্রদত্ত ভোটের শতকরা হার ২৮.৭ ভাগ।

উল্লেখ্য, লোহাগাড়া উপজেলায় ৯ ইউনিয়নে মোট ভোট কেন্দ্র ৭১টি। মোট ভোটার ২ লাখ ২৬ হাজার ৫৯০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২১ হাজার ৫০০ জন ও মহিলা ভোটার ১ লাখ ৫ হাজার ৯০ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!