
নিউজ ডেক্স : বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে যা আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না বা এর গতিপথ কোন দিকে, সে বিষয়ে কিছু জানায়নি অধিদপ্তর।
অন্যদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা আরও কমেছে। বৃহস্পতিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছিল সেখানেই। ঢাকায় ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস থেকে সামান্য কমে হয়েছে ১৯ ডিগ্রি সেলসিয়াস।

তবে আবহাওয়ার পূর্বাভাস মডেল সূত্রে জানা গেছে, লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে আগামী ২১/২২ নভেম্বরের দিকে ভারতের বিশাখাপত্নম উপকূল অতিক্রম করতে পারে।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে তিনি বলেন, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।
এ সময়ে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জানিয়ে তিনি বলেন, আগামী তিনদিনে সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
Lohagaranews24 Your Trusted News Partner