
নিউজ ডেক্স : রাজধানী ঢাকার ধানমণ্ডিতে মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। আবু মহসিন খান(৫০) নামে ঐ ব্যক্তি চিত্রনায়ক রিয়াজের শ্বশুর বলে জানিয়েছে পুলিশ।
আজ বুধবার (২ ফ্রেরুয়ারি) রাত ৯টার দিকে ধানমণ্ডি ৭ নম্বর রোডের একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে এ তথ্য নিশ্চিত করেছেন ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম আলী মিয়া।
তিনি বলেন, “আবু মহসিন চিত্রনায়ক রিয়াজের শ্বশুর। তিনি নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে আত্মহত্যা করেছেন বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।” -বাংলানিউজ

Lohagaranews24 Your Trusted News Partner