
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ইয়াবাসহ মো. লিটন হোসেন বাবু (৩৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ফরেষ্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার লিটন হোসেন বাবু ঝিনাইদহের কালীগঞ্জ থানার বগেরগাছি এলাকার আলী আহাম্মদের পুত্র।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাসে তল্লাশী করা হয়। এ সময় তার কাছে ৩ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Lohagaranews24 Your Trusted News Partner