
এলনিউজ২৪ডটকম : দক্ষিণ আফ্রিকার মোজাম্বিকের নামপুলা প্রভিসের সালাওতে এলাকায় মো. মিজানুর রহমান (২৪) নামে সাতকানিয়ার এক যুবককে শ্বাসরোধ করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর দেড়টায় বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে। নিহত যুবক সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন ৫নং ওয়ার্ডের উত্তর ঢেমশা মাইজ পাড়ার ব্যবসায়ী মো. নুরুচ্ছফার ছেলে।
নিহত মিজানের বড় ভাই নাজিম উদ্দীন সাংবাদিকদের জানান, ২০১৫ সালের প্রথম দিকে তার ভাই দক্ষিণ আফ্রিকার মোজাম্বিকে গিয়ে আমাদের এলাকার জাগির হোসেন নামে এক ব্যক্তির দোকানে প্রথমে চাকরি নেয়। দোকানে সব্জির বীজ ও রড-সিমেন্ট বিক্রি করতো। পরে একই মালিকের কাছে কমিশনের ভিত্তিতে ব্যবসা শুরু করে।

তিনি আরো জানান, ঘটনার দিন দুপুরে মালিকের বাসা থেকে আনুমানিক ৫০ লাখ টাকা নিয়ে নিজ বাসায় ফিরছিলেন। পথিমধ্যে সন্ত্রাসীরা তাকে গতিরোধ করে। এক পর্যায়ে শ্বাসরোধে হত্যার পর টাকা নিয়ে পালিয়ে যায়। লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে টাকা ছিনতাইয়ের জন্য সন্ত্রাসীরা তার ভাইকে হত্যা করেছে।
Lohagaranews24 Your Trusted News Partner