
এলনিউজ২৪ডটকম : সাতকানিয়ার বাজালিয়া বোমাংহাট এলাকায় সাঙ্গু নদীতে ডুবে মো. রাকিব (১৬) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) দুপুর ১টায় দিকে নদী থেকে তার উদ্ধার করা হয়। সে ইউনিয়নের মাহালিয়া উত্তর পাড়ার আবদুর রহিমের ছেলে ও শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র।
স্থানীয় ইউপি সদস্য সামশুল ইসলাম জানান, সকাল থেকে সাঙ্গু নদীতে মাছ ধরতে ভিড় জমান মৎস্য শিকারীরা। রাকিবও হাত জাল দিয়ে নদী থেকে মাছ ধরে। মাছ ধরা শেষে সাঁতার কেটে নদীর দোহাজারী দিয়াকুল সাইড থেকে হোমাংহাটের দিকে আসার সময় পানিতে ডুবে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তার লাশ উদ্ধার করা হয়।

Lohagaranews24 Your Trusted News Partner