
এলনিউজ২৪ডটকম : স্বাস্থবিধি মেনে সারা দেশের ন্যায় লোহাগাড়ায়ও ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) সকাল ৮টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ।
জানা যায়, উপজেলার ৯ ইউনিয়নে ২১৬টি অস্থায়ী কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী প্রায় ৩৯ হাজার শিশুকে একটি করে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৫ হাজার শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এছাড়া আগামী ১৭ অক্টোবর পর্যন্ত ক্যাম্পেইন চলাকালীন প্রতিদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও শিশুদের এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. অমিত কুমার নাথ, ডা. রোজি সিদ্দিকী, ডা. নুসরাত জাহান মুন, ডা. শেখ মোহাম্মদ ফয়সাল, ডা. সাবরিনা জাহান জেসিসহ হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।

Lohagaranews24 Your Trusted News Partner