
নিউজ ডেক্স : অবশেষে সৌদি আরবে ফ্লাইট পরিচালনার জন্য ল্যান্ডিং পারমিশন (অবতরণের অনুমতি) পেল রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ১ অক্টোবর থেকে তারা সৌদিতে ফ্লাইট পরিচালনা করতে পারবে।
এর আগে সৌদি সরকার বিমানকে ১ অক্টোবর থেকে ফ্লাইট পরিচালনার অনুমতি দিলেও ল্যান্ডিং পারমিশন দেয়নি। এমন সিদ্ধান্তের বিষয়ে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) থেকে সৌদির সিভিল এভিয়েশনকে চিঠিও দিয়েছিল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি সূত্র ল্যান্ডিং পারমিশন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
বিমান সূত্র জানায়, বিমান ১ অক্টোবর থেকে সৌদির তিন শহরে সপ্তাহে আটটি ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে। শহর তিনটি হচ্ছে জেদ্দা, দাম্মাম ও রিয়াদ। দুই-একদিনের মধ্যে বিমানের ওয়েবসাইটে ১ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ফ্লাইট শিডিউল ঘোষণা করা হবে বলে জানা গেছে। জাগো নিউজ

Lohagaranews24 Your Trusted News Partner