
নিউজ ডেক্স : রাঙ্গুনিয়ার পোমরা ইউনিয়নের জিয়ানগর এলাকায় বালুবাহী ট্রাকের ধাক্কায় সুজন দাশ (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে এই দুর্ঘটনা ঘটে।
রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন জানান, কাপ্তাই থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী ছিটকে পড়েন।
‘অতিরিক্ত রক্তক্ষরণে সুজন দাশ ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। বাকি দুইজন- বিশু চৌধুরী ও তার ছেলে অর্জুন চৌধুরীকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ’

দুর্ঘটনায় মৃত্যুবরণ করা সুজন দাশ লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের মোক্তার বাড়ি এলাকার মৃত সঞ্জিব দাশের ছেলে বলে জানান পুলিশ কর্মকর্তা মো. বিল্লাল হোসেন। বাংলানিউজ
Lohagaranews24 Your Trusted News Partner