
নিউজ ডেক্স : করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। তাদের নিয়ে মোট মারা গেলেন ২,৯৬৫ জন।
আজ সোমবার দুপুর আড়াইটার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
গত ২৪ ঘণ্টায় আরও ২,৭৭২ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। গতকাল শনাক্ত হয়েছিলেন ২,২৭৫ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখা দাঁড়াল ২,২৬,২২৫ জন।

Lohagaranews24 Your Trusted News Partner