
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ঠাকুরদিঘীর পূর্ব পার্শ্বে পদ্মবিল এলাকায় ক্ষেতের জমি থেকে এক সিএনজি অটোরিক্সা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছেন পুলিশ। আজ ৮ ফেব্রুয়ারী শুক্রবার সকালে এ লাশ উদ্ধার করা হয়।
নিহত সিএনজি অটোরিক্সা চালক আবদুল মোনাফ (৩৮) উপজেলার পদুয়া ইউনিয়নের ধলিবিলার সাইর পাড়ার মৃত ফজু মিয়ার পুত্র ও দু’সন্তানের জনক।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, আবদুল মোনাফ গত ৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় অটোরিক্সাটি গ্যারেজে রেখে বাড়ির উদ্দেশ্যে চলে যায়। কিন্তু তিনি রাতে বাড়িতে ফিরেননি। পরদিন তার লাশ পাওয়া যায়।
লোহাগাড়া থানার এসআই মোঃ নুরুন্নবী জানান, সিএনজি অটোরিক্সা চালক আবদুল মোনাফের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তাকে কে বা কারা গলাকেটে, মাথা ও কানে আঘাত করে নির্মমভাবে খুন করেছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner