
নিউজ ডেক্স : কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকায় সিএনজি অটোরিকশার ধাক্কায় গীতা ধর (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন।
শনিবার (২৫ জুলাই) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। গীতা ধর বাঁশখালীর তুলাতলী এলাকার বাসুদেব ধরের স্ত্রী।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, ওই পথচারী একটি ট্রাককে পাশ দিয়ে গিয়ে সিএনজি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন। পরে মুমূর্ষু অবস্থায় চমেকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাংলানিউজ

Lohagaranews24 Your Trusted News Partner