
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় এক রাতে ৫টি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। মঙ্গলবার (৩০ জুন) ভোররাতে উপজেলার চুনতি ইউনিয়নের ডেপুটি পাড়ায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত গরুর মালিকের নাম নাজিম উদ্দিন।
তিনি জানান, রাত ২টার দিকে গরুগুলো বাউন্ডারীযুক্ত বাড়ির আঙ্গিনায় রেখে ঘুমাতে যান। ধারণা করা হচ্ছে, ভোররাতে চোরেরা গরু ৫টি নিয়ে যায়। সকালে বাড়ির আঙ্গিনায় গরু দেখতে না পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হয়েছেন। গরু ৫টির আনুমানিক মূল্য সাড়ে ৪ লাখ টাকা। তিনি গরুগুলো কোরবান উপলক্ষে বিক্রির উদ্দেশ্যে মোটাতাজা করছিলেন।
লোহাগাড়া থানার ডিউটি অফিসার এসআই আবদুল জানান, এ ব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Lohagaranews24 Your Trusted News Partner