
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় মোটরসাইকেল যোগে ইয়াবা পাচারকালে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২০ মে) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয় ২টি মোটরসাইকেল।
গ্রেফতারকৃতরা হলেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দক্ষিণ রায়শ্রি নাহারা দাশ বাড়ির মৃত নিপিন্দ্র চন্দ্র দাসের পুত্র অনিস দাস (২৭), কুমিল্লার বরুড়া উপজেলার যথাক্রমে নয়নতলা এলাকার আবুল হোসেনের পুত্র মো. সোহাগ (২৮), কামেড্ডা ভূইয়া বাড়ির আবুল ছাত্তারের পুত্র মো. মহসিন (২৭), মেড্ডা বেপারী বাড়ির মৃত মঈফুল মিয়ার পুত্র মো. হালিম (৩৭), শশাইয়া চোরম্যান বাড়ির সিরাজুল ইসলামের পুত্র মো. সাইফুল ইসলাম (২৫) ও পাঠান পাড়ার শফি উল্লাহর পুত্র মো. আমিন ইসলাম (২৭)।
পুলিশ জানায়, ২টি মোটরসাইকেল যোগে তারা চট্টগ্রাম শহরমুখী যাচ্ছিল। চোকপোষ্টে তাদেরকে থামিয়ে কথাবার্তা সন্দেহজনক হওয়ায় দেহ তল্লাশী করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার পিস ইয়াব উদ্ধার করা হয়। তারা ইয়াবাগুলো পাচারের উদ্দেশ্যে কক্সবাজার থেকে নিয়ে যাচ্ছিল।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকের হোসাইন মাহমুদ জানান, ইয়াবাসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner