
প্রাণঘাতী মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ ও মাহে রমজান উপলক্ষ্যে লোহাগাড়া সাংবাদিক ফোরামের সকল সদস্যদের জন্য উপহার স্বরূপ ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক শাহিদুল কবির সেলিম।
বুধবার (১৩ মে) দুপুরে লোহাগাড়া সাংবাদিক ফোরামের অস্থায়ী কার্যালয়ে সভাপতি এম. এম. আহমদ মনির ও সাধারণ সম্পাদক আবদুল আউয়াল জনির কাছে ইফতার সামগ্রীর প্যাকেট হস্তান্তর করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সম্পাদক মো: হুমায়ুন, লোহাগাড়া সাংবাদিক ফোরামের সহ-সভাপতি অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক ও মনির আহমদ আজাদ, সাংগঠনিক সম্পাদক সাত্তার সিকদার, অর্থ সম্পাদক এম. এইস সাগর, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম এ এইচ রাব্বি, নির্বাহী সদস্য জমির উদ্দীন ও আবদুল ওয়াহাব প্রমুখ।

উপহার সামগ্রী গ্রহণকালে লোহাগাড়া সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ রাজনীতিবিদ শাহিদুল কবির সেলিমকে ধন্যবাদ জানান এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনিও যে কোনো সময় লোহাগাড়া সাংবাদিক ফোরামের সদস্যদের পাশে থাকবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি
Lohagaranews24 Your Trusted News Partner