
লোহাগাড়া আইডিয়াল স্কুল পরিচালনা কমিটির সেক্রেটারি মুহাম্মদ আবু নোমানের মা কামরুন্নাহার বেগম(৭০) গত ২৯ নভেম্বর রাত ২.১০ টায় চট্টগ্রামের এক বেসরকারি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি লোহাগাড়া সদরের সরকার পাড়ার মাওলানা আবুল বশরের সহধর্মিণী। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ৬ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। আজ জুমাবার (২৯ নভেম্বর) সকাল ৮ টায় চট্টগ্রামস্থ কাতালগঞ্জ শেখ বাহার উল্লাহ্ জামে মসজিদ (মুন্সি পুকুর পাড়) প্রাঙ্গণে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং বাদ জুমা নিজ গ্রাম সরকার পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে ২য় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে পারিবারিক সূত্রে জানা গেছে।

তার মৃত্যুতে লোহাগাড়া আইডিয়াল স্কুল পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট মুহাম্মদ সাইফুদ্দিন ও সহ-সভাপতি মুহাম্মদ হোছাইন মেহেদী এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। -খবর প্রেস বিজ্ঞপ্তির
Lohagaranews24 Your Trusted News Partner