
নিউজ ডেক্স : প্রায় ৪ কোটি টাকা মূল্যের ৮ কেজি ১৭০ গ্রাম ওজনের ৭০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেট থেকে।
আজ শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে ওমানের মাসকাট থেকে সালাম এয়ারের যাত্রীরা নামার পর পরিত্যক্ত অবস্থায় স্বর্ণগুলো উদ্ধার করা হয়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার-ই-জামান বলেন, ‘জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দা অধিদফতরের কর্মকর্তারা স্বর্ণগুলো খুঁজে পান। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেটে পাওয়া গেছে ৮ কেজি স্বর্ণএর আগে গোপন সংবাদ থাকায় ওই ফ্লাইটের যাত্রীদের ওপর কড়া নজরদারির ব্যবস্থা করা হয়। বিষয়টি আঁচ করতে পেরে সংশ্লিষ্ট পাচারকারী স্বর্ণের বারসহ পলিথিনটি টয়লেটে ফেলে যায়।’
এ ব্যাপারে কাস্টম আইন অনুযায়ী জব্দসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান এ কর্মকর্তা।
তিনি বলেন, ‘শাহ আমানতের আন্তর্জাতিক আগমন বিভাগের টয়লেটে স্বর্ণগুলো পাওয়া গেছে। ঠিক কোন প্লেনে কিংবা কোন দেশ থেকে পাচারকারী চক্র এসব স্বর্ণ এনেছে বলা মুশকিল।’ -বাংলানিউজ
Lohagaranews24 Your Trusted News Partner