
নিউজ ডেক্স: রোগীকে অতিরিক্ত দামে টেস্ট করাতে প্ররোচিত করার সময় এক দালালকে আটক করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকরা। আটক দালালের নাম শাহাদাত হোসেন সেতু (২৮)। তিনি ইউনিকেয়ার হেলথ সেন্টারে কর্মরত।
শনিবার (২৩ মে) হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের (আইডিএ) সভাপতি সাকিব হোসেন।

সাকিব হোসেন বলেন, ১৪ নম্বর ওয়ার্ড থেকে জোর করে শনিবার সকালে এক রোগীকে ইউনিকেয়ার হেলথ সেন্টারে নিয়ে যাচ্ছিলেন শাহাদাত। সেখানে অতিরিক্ত দামে টেস্ট করাতে নিতে প্ররোচিত করছিলেন তিনি। কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকরা বিষয়টি টের পেয়ে তাকে আটক করেন। পরে আটক শাহাদাতকে পুলিশের হাতে তুলে দেন ডাক্তাররা।
Lohagaranews24 Your Trusted News Partner