
নিউজ ডেক্স : চট্টগ্রামে শরীফা আক্তার (৩০) নামে আরো এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। আজ রোববার প্রথম প্রহরের দিকে চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শরীফা খুলশী থানাধীন ঝাউতলার ইউসুফ মিয়ার স্ত্রী।
ডেঙ্গু শনাক্তের পর শরীফাকে ৩১ অক্টোবর চমেক হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে গত বৃহস্পতিবার তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ডেঙ্গু ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার ডা. ইমন দাশ।

Lohagaranews24 Your Trusted News Partner