
২০১৮- ১৯ অর্থ বছরে লোহাগাড়ায় জেলা পরিষদের অনুদানের চিঠি আজ ২ সেপ্টেম্বর সোমবার হস্তান্তর করা হয়েছে।
জেলা পরিষদ কার্যালয়ে এ চিঠি হস্তান্তর করেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেত্রী শাহিদা আক্তার জাহান।

তিনি জানান, জেলা পরিষদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে তৃণমূলকে শক্তিশালী করার জন্য চট্টগ্রাম জেলা পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
জানা যায়, লোহাগাড়ার মসজিদ, মাদ্রাসা, স্কুল, মন্দির, গীর্জা, গভীর নলকূপ ও রাস্তা-ঘাটসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের জন্য প্রায় ১ কোটি টাকার অধিক বরাদ্দ দেয়া হয়েছে। -খবর প্রেস বিজ্ঞপ্তির
Lohagaranews24 Your Trusted News Partner