
নিউজ ডেক্স : কক্সবাজারের টেকনাফে র্যাব অভিযান চালিয়ে ১ লাখ ইয়াবা, নগদ ৩ লাখ টাকা ও সিএনজিসহ মাদক পাচারকারী সিন্ডিকেটের এক সদস্যকে আটক করেছে।
জানা যায়, রবিবার ভোর সাড়ে পাঁচটার দিকে একটি নম্বরবিহীন সিএনজিসহ কক্সবাজার খুরুশকুলের ফজলুল হকের ছেলে আব্দুল আমিনকে (১৯) আটক করে র্যাব।

পরে তার স্বীকারোক্তি মতে, গাড়ি তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো ১ লাখ পিস ইয়াবা, মাদক বিক্রির ৩ লাখ নগদ টাকা উদ্ধার করে বহনে ব্যবহৃত সিএনজি জব্দ করা হয়।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মুজিবকে পলাতক আসামি করে মামলা দায়েরের পর গ্রেফতারকৃত আসামী, উদ্ধারকৃত ইয়াবা এবং জব্দকৃত সিএনজি টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner