
নিউজ ডেক্স : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার পক্ষে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় জানিয়ে তাঁর পদত্যাগ দাবি করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।
আজ মঙ্গলবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শেষে এই দাবি জানানো হয়।

এতে লিখিত বক্তব্য পড়ে শোনান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, অবিলম্বে সিইসির পদত্যাগ না হলে ন্যূনতম সুষ্ঠু নির্বাচনের পরিবেশ হবে না।
Lohagaranews24 Your Trusted News Partner