
_____মুহাম্মদ সোলাইমান_____
ভালবাসা নিয়ে মানুষ
লিখে কবিতা গান,
ভালবাসা নিয়ে মানুষ
জুড়ায় মনো-প্রাণ।
ভালবাসা নিয়ে মানুষ
বুকে বাধেঁ বাসা,
ভালবাসা নিয়ে মানুষ
মিটাই মনের আশা।
ভালবাসা নিয়ে মানুষ
বাঁচতে চাই সুখে,
ভালবাসা আছে বলেই
সাহস আছে বুকে।
ভালবাসা নিয়ে মানুষ
গড়ে স্বপ্নের বাসর,
ভালবাসা নিয়ে মানুষ
বসায় গল্পের আসর।।

Lohagaranews24 Your Trusted News Partner