
নিউজ ডেক্স : গোপনাঙ্গে ইয়াবা লুকিয়ে রেখেও বিমানে উঠার চেষ্টা করেছিলেন নাফিজা আকতার। তাবে তাতেও শেষ রক্ষা হলো না। তল্লাশিকালে তার গোপনাঙ্গে বিশেষভাবে লুকানো ৭০০ পিস ইয়াবা উদ্ধার করেছে কক্সবাজার বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা।
শনিবার দুপুর আড়াইটার দিকে তাকে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়। আটক নাফিজা পঞ্চগড় সদর উপজেলার মিঠাছড়ি এলাকার রফিক মিয়ার মেয়ে।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) মো. খাইরুজ্জামান বলেন, নাফিজা আকতার নভোএয়ার বিমানের যাত্রী ছিল। দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরে প্রবেশের সময় তল্লাশিকালে স্ক্যান মেশিনে নাফিজার গোপনাঙ্গে ইয়াবার উপস্থিতি পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই নারীকে আটক করে থানায় নিয়ে আসে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাফিজা জানিয়েছে, প্রায় সময় বিমানে বা সড়ক পথে কক্সবাজারে এসে ফিরে যাওয়ার সময় ইয়াবা নিয়ে যায়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে। কক্সবাজারে তার সহযোগী চক্রকে ধরার চেষ্টা চলছে।
Lohagaranews24 Your Trusted News Partner