
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় পৃথক অভিযান চালিয়ে ২ হাজার ৬শ পিচ ইয়াবাসহ ৩ মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৪ নভেম্বর দিনগত রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি খানদিঘী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানান লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হল মানিকগঞ্জ জেলার সিংগাইর চন্দরবালীর মৃত ওমর আলীর কন্যা মমতাজ বেগম (৪০), চট্টগ্রাম জেলার ভুজপুরের আনোয়াইছড়ি মৃত ইউনুছের কন্যা রোজী আক্তার (২৬) ও কক্সবাজার জেলার উখিয়া পালংখালী গয়ালমারা ৭নং ওয়ার্ডের সৈয়দুল আমিনের স্ত্রী নার্গিস আক্তার (২৪)।

থানা সূত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরমুখী দূরপাল্লার পৃথক বাসে অভিযান চালিয়ে মমতাজ বেগমের কাছ থেকে ৬শ পিচ, রোজী আক্তার ও নার্গিস আক্তারের কাছ থেকে ১ হাজার পিচ করে ইয়াবা উদ্ধার করা হয়। অভিযান পরিচালনা করেন থানার এসআই গোলাম কিবরিয়া।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৩টি মামলা রুজু করা হয়েছে। আজ ৪ নভেম্বর রবিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।
Lohagaranews24 Your Trusted News Partner