
পবিত্র আযহা উপলক্ষে সাতকানিয়াবাসী ও সকল শুভাকাঙ্খীসহ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সাতকানিয়া উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও সাতকানিয়া রেঁনেসা ইয়ং স্টার ক্লাবের সভাপতি এবং করইয়া নগর বাহাদুর পাড়া শাহী জামে মসজিদের সভাপতি নেওয়াজ হোছাইন নিষাদ।
তিনি আরো বলেন, ত্যাগ এবং কুরবানির শিক্ষা নিয়ে প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল আযহা আমাদের সামনে আসন্ন। পশু কুরবানির মাধ্যমে মনের পাপ পঙ্কিলতা দূর করে আল্লাহর খাঁটি গোলাম হওয়ার এক সুবর্ণ সুযোগ। ঈদুল আযহা উদযাপনের মাধ্যমে আমাদের ভ্রাতৃত্বের বন্ধন আরো সুদৃঢ় হবে। দরিদ্র জনগোষ্ঠীর মাঝে কুরবানির গোশত বিতরণের মাধ্যমে আমরা ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেবো। পবিত্র ঈদুল আযহা আমাদের আল্লাহর প্রতি উৎসর্গ করার প্রবণতাকে জাগ্রত করে তোলে। তাই ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে পবিত্র ঈদুল আযহার শিক্ষাকে কাজে লাগিয়ে দল-মতের উর্ধে উঠে দেশ ও জাতির কল্যাণে এক সুখী সমৃদ্ধ ও কল্যাণমুখী দেশ গড়ার কাজে অংশগ্রহণ করতে হবে।

Lohagaranews24 Your Trusted News Partner