
নিউজ ডেক্স : রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় জাবালে নূর পরিবহনের নিবন্ধন ও ফিটনেস সনদ বাতিল করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বিআরটিএ’র উপ-পরিচালক (ইঞ্জিনিয়ার-১) শেখ মো. মাহবুব-ই রাব্বানী এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘জাবালে নূরের লাইসেন্স ও ফিটনেস সনদ বাতিল করা হয়েছে। এছাড়া দুই বাস চালকের ড্রাইভিং লাইসেন্স বাতিল করার উদ্যোগ নেওয়া হয়েছে।’

গত রবিবার (২৯ জুলাই) বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় আজ চতুর্থ দিনের মতো রাস্তায় নেমেছেন সাধারণ শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের চাপের মুখে বিআরটিএ এ সিদ্ধান্ত নেয়।
Lohagaranews24 Your Trusted News Partner