
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় বিশেষ অভিযান চালিয়ে ১৩ জুলাই দিনগত রাতে মাদক বিক্রেতাসহ ৬ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে ২০০ পিচ ইয়াবা ও ২০ লিটার চোলাইমদসহ ৪ জন ও নিয়মিত মামলার ১ জন এবং গ্রেফতারী পরোয়ানাভূক্ত ১ জন আসামী রয়েছে বলে জানিয়েছেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হল উপজেলার চুনতি ইউনিয়নের কুমদিয়া পাড়ার আবদুল জলিল প্রকাশ জুলুর পুত্র রিয়াদ উদ্দিন রিয়াদি প্রকাশ রিয়াজ (২৫), আমিরাবাদ ইউনিয়নের বণিক পাড়ার মৃত জহর লাল ধরের পুত্র গুরাঙ্গ ধর (২৭), একই ইউনিয়নের স্কুল রোড এলাকার আহাম্মদ আলীর পুত্র আকতার হোসেন (২২), লোহাগাড়া সদর ইউনিয়নের রশিদার পাড়ার মৃত আবদুল হাকিমের পুত্র আলী হোসেন (৫০), বড়হাতিয়া ইউনিয়নের দক্ষিণ চাকফিরানী দেওয়ান পাড়ার জামাল হোসেনের পুত্র মোঃ সোহেল (৩০) ও নেয়াজের টেক এক এলাকার মফিজুর রহমানের পুত্র মমতাজ মিয়া (৩৫)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আজ ১৪ জুলাই তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে প্রকাশ।
Lohagaranews24 Your Trusted News Partner