
নিউজ ডেক্স : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে একটি কাভার্ডভ্যানের সঙ্গে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ২০ জন।
আজ শুক্রবার ভোররাত পৌনে চারটার দিকে কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মাসুদ আলম সাংবাদিকদের এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, বাসটি ভোররাত পৌনে চারটার দিকে সুলতানা মন্দির এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুজন যাত্রী নিহত হন। আহত হয় অন্তত ২০ জন।
Lohagaranews24 Your Trusted News Partner