
নিউজ ডেক্স : ‘আগামী পথে, প্রবীণের সাথে’ এই প্রতিপাদ্য নিয়ে গত রবিবার নগরীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির পালন করা হয়।
জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতর যৌথ আয়োজনে এবং স্বেচ্ছাসেবী সংগঠনসমূহের সহায়তায় পালিত কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যাালি, আলোচনা সভা এবং প্রবীণ ব্যক্তিদের মাঝে বয়স্ক ভাতার বই ও শীতবস্ত্র বিতরণ।

সমাজসেবা অধিদফতরের উপরিচালক বন্দনা দাশ এর সভাপতিত্বে জেলা শিশু একাডেমী মিলনায়তনে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুকুর রহমান সিকদার।

বিশেষ অতিথি ছিলেন মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠান রৌফাবাদ চট্টগ্রাম এর অধ্যক্ষ (উপ-পরিচালক) মো. শহীদুল ইসলাম, জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য, লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের চেয়ারম্যান, লোহাগাড়া ইসলামিয়া ফাজিয় মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি, লোহাগাড়া উপজেলা সমবায় সমিতি ও বিআরডিবি’র চেয়ারম্যান আরমান বাবু রোমেল, সৈয়দ মোরশেদ হোসেন, কাউন্সিলর আবিদা আজাদ, চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের পুষ্টিবিদ সহকারী পরিচালক হাসিনা আক্তার লিপি প্রমুখ।
অনুষ্ঠানশেষে উপস্থিত প্রবীণদের মাঝে বয়স্ক ভাতার বই ও বস্ত্র বিতরণ করা হয়।
Lohagaranews24 Your Trusted News Partner