
নিউজ ডেক্স : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনার (ইসি) থেকে চাওয়া প্রার্থী ৩২২ জনের নামের তালিকা প্রকাশ করেছে সার্চ কমিটি।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে (https://cabinet.gov.bd/) তাদের নামের তালিকা প্রকাশ করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব শফিউল আজিম এ তথ্য নিশ্চিত করেছেন। -বাংলানিউজ
উল্লেখযোগ্য নামগুলো হলো- সাংবাদিক অজয় দাস গুপ্ত, অ্যাডভোকেট সুলতানা কামাল, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য (ভিসি) আব্দুল মান্নান চৌধুরী, সাবেক প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান, অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. হারুন অর রশিদ, সাবেক উপদেষ্টা ডা. মুফিয়া রহমান, শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম।
নামের তালিকা দেখতে ক্লিক করুন

Lohagaranews24 Your Trusted News Partner