
কায়সার হামিদ মানিক, উখিয়া : উখিয়ায় সন্ত্রাসীদের হামলায় দুই মাছ ব্যবসায়ী গুরুতর আহত হয়েছে। এ সময় স্থানীয়রা দুই মাছ ব্যবসায়ীকে উদ্ধার করে উখিয়া হাসপাতালে ভর্তি করে। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাত ১১ টার দিকে উখিয়া সদর ষ্টেশন সাইফ হোটেলের সামনে।
জানা যায়, উখিয়া ঘিলাতলী পাড়া গ্রামের ফরিদ আলমের ছেলে সাহাব উদ্দিন (৩২)আলমগীর (২২) রেজাউল করিম রাজা (১৮) দীর্ঘদিন ধরে মাছ ব্যবসা করে আসছে। বুধবার রাত ১১ টার দিকে ব্যবসায়ীক হিসাব নিকাশ শেষে বাড়ি ফেরার পথে উখিয়া সদরের সাইফ হোটেলের সামনে পৌছলে একই এলাকার স্থানীয় মোঃ মাদুর দুই ছেলে মোঃ সোহাগ (২০) মোঃ রাশেদ (১৮) সহ আরো ২/৩ জন অতর্কিত অবস্তায় কোর ও লোহার চেইন দিয়ে মাথায় ও হাতে আঘাত করে গুরুত্বর আহত করেছে। এ সময় সন্ত্রাসীরা জোর পূর্বক পকেটে থাকা নগদ ৫৪ হাজার ৪৮০ টাকা ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এ ব্যাপারে আলমগীর বাদি হয়ে সন্ত্রাসীদের বিরোদ্ধে উখিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
এ ব্যাপারে জানতে চাইলে উখিয়া থানার ওসি আবুল খায়ের জানান বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Lohagaranews24 Your Trusted News Partner