
এলনিউজ২৪ডটকম : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) আগামী এক বছরের জন্য কমিটির অনুমোদন দেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মোহাম্মদ জোবায়ের ও সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী।
কমিটিতে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রিদওয়ানুল হক সুজনকে সভাপতি ও হুমায়ুন কবীরকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়।


কমিটিতে অন্যরা হলেন সহ-সভাপতি যথাক্রমে আক্তার হোসেন ফরিদ, জয়নাল আবেদীন (জনু), বেলাল উদ্দিন বেলাল, সাইফুল ইসলাম জিয়া, মো. মামুনুর রশিদ মামুন, হারুনুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন হেলাল, ইমরান হোসেন রকি, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সাদ্দাম, দপ্তর সম্পাদক রতন সেন বড়ুয়া, প্রচার সম্পাদক মো. সাজ্জাদ হোসেন অভি, সহ-প্রচার সম্পাদক মো. জামাল উদ্দিন ও অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ কামাল।
নবনির্বাচিত লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দকে বিভিন্ন মহলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
Lohagaranews24 Your Trusted News Partner