
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় মুক্তিযুদ্ধের বিজয়মেলা উদযাপনের গত ১৬ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১২টায় এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আয়োজিত এ সভায় মুক্তিযুদ্ধকালীন গ্র“প কমান্ডার বিজয়মেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফিজুর রহমান চৌধুরী সভাপতিত্ব করেন। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সদস্যদের সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মোস্তফিজুর রহমান চৌধুরীকে চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকতার আহমদ সিকদারকে মহাসচিব করে ২৫ সদস্য বিশিষ্ট লোহাগাড়া মুক্তিযুদ্ধের বিজয়মেলা পরিষদ পুনঃগঠন করা হয়। সভায় সর্বস্মতিক্রমে আগামী ২১ ডিসেম্বর থেকে ২০১৮ ইং সনের ২০ জানুয়ারী পর্যন্ত মাসব্যাপী লোহাগাড়ায় মুক্তিযুদ্ধের বিজয়মেলা উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। -খবর বিজ্ঞপ্তি

Lohagaranews24 Your Trusted News Partner