
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে তাহিয়্যাতুল জান্নাত নামে ১৮ মাসের এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বিকেল ৫টায় উপজেলা সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ দক্ষিণ সুখছড়ি সৈয়দ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার মহিউদ্দিনের মেয়ে।
শিশুর দাদা তৌহিদুল আজিম জানান, খেলাচ্ছলে সকলের অগোচরে বাড়ি সন্নিহিত পুকুরে পড়ে যায় শিশুটি। পরিবারের লোকজন অনেকক্ষণ তাহিয়্যাতুল জান্নাতকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। পরে শিশুটিকে পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারী হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

একইদিন এশার নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শিশুর লাশ দাফন করা হয়েছে। এ ঘটনায় শিশুর স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
Lohagaranews24 Your Trusted News Partner