
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ধান ক্ষেত থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৮টার দিকে সদর ইউনিয়নের দয়ার পাড়ার বোয়ালিয়া খাল সংলগ্ন এলাকা থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশের আনুমানিক বয়স ৩৫ বৎসর।
পুলিশ জানায়, স্থানীয়রা ধান ক্ষেতে একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশের পরনে শার্ট ও লুঙ্গি ছিল। লাশের মাথা থেকে রক্তক্ষরণ ও গন্ধ বের হচ্ছে। ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার যে কোন সময় কে বা কারা মাথায় আঘাত করে তার লাশ ধান ক্ষেতে রেখে পালিয়ে যায়। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাবার তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘটনাস্থলটি নির্জন এলাকা। আশপাশে কোন বসতঘর নেই। নির্জন এলাকা হওয়ায় দিনেও সেখানে যেতে স্থানীয়রা ভয় পান। এ সুযোগে সেখানে দিন-রাতে মাদক ও জুয়ার বসে বলে জানিয়েছেন স্থানীয়রা।

লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner