
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় চোখে মলম লাগিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে ২ জনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। বুধবার (২ ফেব্রুয়ারি) আমিরাবাদ বটতলী স্টেশন থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, লোহাগাড়া থানার বড়হাতিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের হাজির পাড়ার কালু মিয়ার পুত্র আনোয়ার হোসেন (২৩) ও চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের বেহারাপাড়ার মৃত ইমাম শরীফের পুত্র মো. আবদুল খালেক।
পুলিশ জানায়, জনৈক টিকলু দাশ, দেবাশীষ বিশ্বাস ও রূপন দত্ত নামে তিন ব্যক্তি সাতকানিয়া থেকে লোকাল বাসে করে ছাগল কিনতে আমিরাবাদ বটতলী স্টেশনে আসেন। বাস থেকে নামার পর গ্রেপ্তারকৃতরাসহ আরো অজ্ঞাতনামা ৪ ব্যক্তি তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলে। এ সময় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছে টাকা-পয়সা যা আছে দিয়ে দিতে বলে। অপারগতা প্রকাশ করলে তাদেরকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে চেষ্টা করে। এক পর্যায়ে জোরপূর্বক টিকলু দাশের পকেটে থাকা ১৬ হাজার ৬৬০ টাকা ছিনিয়ে নেয়। চোখে মলম লাগিয়ে ছিনতাইকারীরা পালানোর সময় টিকলু দাশ ও দেবাশীষ দাশ শোর চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে দুইজনকে আটক করতে সক্ষম হয়। ছিনতাইয়ের সাথে জড়িত অন্যরা কৌশলে পালিয়ে যায়। পরে পুলিশ আনোয়ার হোসেনের পকেট থেকে ছিনতাই করা টাকাগুলো উদ্ধার করে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান জানান, গ্রেপ্তারকৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারী) সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner