
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার বড়হাতিয়ায় ঝুনু রুদ্র (৩৫) নামে এক গৃহবধু গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (৩০ জুন) দুপুর আড়াইটার দিকে তার ঝুলন্ত লাশ দেখতে পান পরিবারের লোকজন। তিনি উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের রুদ্র পাড়ার সম্বু রুদ্রের স্ত্রী ও তিন সন্তানের জননী।
নিহতের ভাসুর গ্রাম পুলিশ পুনের্দু রুদ্র জানান, ঘটনারদিন সকালে তার বাড়িতে মেহমান আসেন। পরিবারের সকলে মিলে হাসিমুখে কাজ-কর্ম করেন। যে কোন সময় তার ছোট ভাইয়ের স্ত্রী ঝুনু রুদ্র বসতঘরের ছাদে লাকড়ী ঘরের ভিতর ঢুকে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। তারা স্বামী-স্ত্রীর মধ্যে কোন মনোমালিন্য ছিল না। তবে কি কারণে আত্মহত্যা করেছে তার সঠিক তথ্য জানা যায়নি।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল লিপিবদ্ধ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পরিবারের সিদ্ধান্ত মতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Lohagaranews24 Your Trusted News Partner