
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার পদুয়ায় কাভার্ডভ্যান বোঝাই অবৈধ ফার্নিচার জব্দ করেছে বনবিভাগ। রোববার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৯টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঠাকুরদিঘী এলাকা থেকে এসব ফার্নিচার জব্দ করা হয়।

চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের আওতাধীন পদুয়া ফরেষ্ট রেঞ্জ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যানে তল্লাশী করা হয়। এ সময় আনুমানিক দুই লাখ টাকার অবৈধ ফার্নিচার জব্দ করা হয়েছে। এ ব্যাপারে বন আইনে মামলা রুজু করা হয়েছে।

Lohagaranews24 Your Trusted News Partner