
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ার চুনতিতে বিদ্যুৎস্পৃষ্টে মো. আশিক মিয়া (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে ইউনিয়নের সিকদার পাড়ায় এই ঘটনা ঘটে। নিহত আশিক মিয়া কুড়িগ্রাম জেলার চিলমারি থানার বিশাল পাড়ার আবদুল লতিফের পুত্র।

শ্রমিকদের লিডার আবদুল মোমিন জানান, আশিক মিয়া তার তত্ত্বাবধানে কাজ করতেন। প্রায় ৪ মাস যাবত চুনতি সিকদার পাড়ায় জনৈক চিকিৎসক ছালাম ওসমানীর বসতঘর নির্মাণের কাজ করে আসছেন। ঘটনারদিন কাজ করার সময় অসাবধনতা বশত: বিদ্যুৎ লাইনের সাথে রড লেগে যায়। এতে আশিক মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক সোহেল চৌধুরী জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া এক শ্রমিককে হাসপাতালে নিয়ে আসেন তার সহকর্মীরা। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner