
নিউজ ডেক্স : কক্সবাজার শহরের রোহিঙ্গা সন্ত্রাসী নুর জোহারকে (২৫) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৫ নভেম্বর) সকালে শহরের পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সাহিত্যিকা পল্লী সমিতি বাজার সংলগ্ন ব্রিজের নিচ থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রোহিঙ্গা নুর জোহার ওই এলাকায় বসবাসকারী মৃত হোসেন আহমদের ছেলে।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের বিরোধের জের ধরে তাকে গলা কেটে করে হত্যার পর ব্রিজের ওপর থেকে নিচে ফেলে দিয়ে চলে গেছে হত্যাকারীরা। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে পুলিশ তা তদন্ত করছে। হত্যাকাণ্ডের সঠিক তথ্য তদন্তের পর জানা যাবে।

Lohagaranews24 Your Trusted News Partner