
আমিরাবাদ বশরত আলী মুন্সি জামে মসজিদের খতিব ও বটতলী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা কামাল উদ্দিন চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দেছ হিসেবে নিয়োগ পাওয়ায় অভিনন্দন জানানো হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর বশরত আলী মুন্সি বাড়ি সমাজ কল্যাণ পরিষদের পক্ষে এ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষাবিদ আলহাজ্ব মাষ্টার অলি উল্লাহ চৌধুরী, এ.টি.এম লুৎফুর সালাম চৌধুরী রাখি, ফোরকান উল্লাহ চৌধুরী, মোহাম্মদ জাকের হোসেন, মোহাম্মদ হোসেন, টিংকু আবদুর রহমান চৌধুরী, আবুল কালাম চৌধুরী, শহিদুল ইসলাম, ডাঃ জিয়াউদ্দিন জিয়া, মোঃ কলিম উল্লাহ, আবিদুছ সালাম চৌধুরী মিরু, আজিজুল হক চৌধুরী, সমিতির পক্ষে হিসাব নিরক্ষক মোঃ তৌহিদুল ইসলাম, সদস্য সচিব রাজিন আহমেদ চৌধুরী ও প্রধান পৃষ্টপোষক আবুল আজম চৌধুরী।

মসজিদে আলহাজ্ব মাওলানা কামাল উদ্দিনকে খতিব হিসেবে নিয়োগ দেয়ায় উপস্থিত মুসল্লিগণ মসজিদ পরিচালনা কমিটিকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, এর পূর্বে আলহাজ্ব মাওলানা কামাল উদ্দিন সুখছড়ি খালেকিয়া মাদ্রাসায় আরবি প্রভাষক হিসেবে নিয়োজিত ছিলেন। -খবর প্রেস বিজ্ঞপ্তির
Lohagaranews24 Your Trusted News Partner