
ফাইল ছবি
নিউজ ডেক্স : দিনাজপুরের বিরল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. আলম (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার ভোরে বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তের কাঁঠালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. আলম উপজেলার কামদেবপুর গ্রামের মোশাহাক আলীর ছেলে। তিনি একজন গরু ব্যবসায়ী বলে জানিয়েছেন স্থানীয়রা।

এলাকাবাসী জানান, ভোরে মো. আলম ধর্মজৈন এলাকার সীমান্তঘেঁষা পিলার নং-২০/১০এস মহাতলা নামক স্থানের রাস্তা দিয়ে নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় তাকে লক্ষ্য করে ভারতীয় বিএসএফ গুলি চালায়। এতে ঘটনাস্থলেই নিহত হন আলম। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে আসেন।
বিষয়টি নিশ্চিত করে বিজিবির ধর্মজৈন বিওপির নায়েক মেহেদী হাসান জানান, ঘটনাটি শুনেছি। এ ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে।
Lohagaranews24 Your Trusted News Partner