Home | ব্রেকিং নিউজ | চুনতিতে কাভার্ডভ্যানের ধাক্কায় ট্রাকের নিচে ঢুকে যায় ট্যাক্সি, আহত ২

চুনতিতে কাভার্ডভ্যানের ধাক্কায় ট্রাকের নিচে ঢুকে যায় ট্যাক্সি, আহত ২

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় তেলবাহী ট্রাকের নিচে ঢুকে গেছে সিএনজি চালিত ট্যাক্সির ২ জন গুরতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন উপজেলার সদর ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের সাতগড়িয়া পাড়ার বাসিন্দা ট্যাক্সি চালক মোহাম্মদ তারেক (৩৮) ও অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে গতিরোধক থাকায় কক্সবাজারমুখি তেলবাহী একটি ট্রাকের গতি কমান। ট্রাকের পেছনে পেছনে ঘটনাস্থলে এসে গতি কমান সিএনজি চালিত ট্যাক্সিও। এ সময় একইমুখি দ্রুতগতির আরেকটি কাভার্ডভ্যান এসে ট্যাক্সিকে ধাক্কা দেয়। এতে ট্যাক্সিটি ট্রাকের নিচে ঢুকে দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা ট্যাক্সির ভেতর থাকা দুই জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন। ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করলেও কাভার্ডভ্যানের চালক গাড়ি রেখে পালিয়ে যায়।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। দূর্ঘটনা কবলিত ট্যাক্সি ও কাভার্ডভ্যান উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!