
নিউজ ডেক্স : নগরের বাকলিয়া থানার মোস্তফাবাগ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ২৫টি মামলার আসামি দিদারুল হক কাজেমী প্রকাশ কিরিচ বাবুলকে (৫৮) গ্রেফতার করেছে পুলিশ। ১০ ডিসেম্বর সোমবার সকালে তাকে গ্রেফতার করা হয় বলে জানান বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী।
দিদারুল হক কাজেমী প্রকাশ কিরিচ বাবুল বাকলিয়া মাস্টারপুল এলাকার এমদাদুল হকের ছেলে।

ওসি প্রনব চৌধুরী বলেন, মোস্তফাবাগ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী দিদারুল হক কাজেমী প্রকাশ কিরিচ বাবুলকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় হত্যাসহ বিভিন্ন অভিযোগে মোট ২৫টি মামলা রয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner