
নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরীর লামার বাজার এলাকায় অগ্নিকাণ্ডে ১৬টি ঘর ভস্মীভূত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
আজ সোমবার সকালে লামার বাজারের ময়দার মিল সুলতান কলোনি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চট্টগ্রাম অঞ্চলের ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন সাংবাদিকদের জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা সাতটি গাড়ি নিয়ে বেলা ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে সেমিপাকা ১৬টি ঘর ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি।
Lohagaranews24 Your Trusted News Partner