
নিউজ ডেক্স : একদিনেই ১০ জনের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশে নভেল করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬০ জন।
বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ৩৪১ জনের মধ্যে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ১৫৭২ জন হয়েছে।
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে গত ৮ মার্চ; তার দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু। একদিনে এত বেশি নতুন রোগী আর মৃত্যু বাংলাদেশকে আর দেখতে হয়নি।

গত এক দিনে নতুন করে আর কেউ সুস্থ হয়ে ওঠেননি। এ পর্যন্ত মোট ৪৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা বৃহস্পতিবার অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন। বিডিনিউজ
Lohagaranews24 Your Trusted News Partner