
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার বড়হাতিয়ায় পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ আদিল নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেল ৪টার দিকে ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হাসান বলির পাড়ায় এ দূর্ঘটনা ঘটে। নিহত আদিল একই এলাকার আবদুল আজিজের পুত্র।
স্থানীয় ইউপি সদস্য কাইছার হাসান বাপ্পী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পরিবারের বরাত দিয়ে তিনি জানান, খেলাচ্ছলে বসতঘর সন্নিহিত পুকুরে পড়ে যায় শিশুটি। পরিবারের লোকজন অনেকক্ষণ শিশু আদিলকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় শিশুটিকে পাওয়া যায়।

দ্রুত উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একইদিন সন্ধ্যায় নামাজে জানাজা শেষে পারিবারিক করবস্থানে আদিলকে দাফন করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner