
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ার আমিরাবাদে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের খালেকের দোকান সংলগ্ন এলাকা থেকে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ঘটনাস্থলে একটি কাঠবাদাম গাছের ডালে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক যুবককে দেখতে পান স্থানীয়া। খবরটি ছড়িয়ে পড়লে আশপাশের অনেক লোকজন ঘটনাস্থলে এসে জড়ো হন। তবে কেউ ওই যুবকের পরিচয় সনাক্ত করতে পারেন নাই। এছাড়া তার মৃত্যুর সঠিক কারণও কেউ জানাতে পারেনি।
লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) খাইরুল ইসলাম খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় সনাক্তে কাজ করা হচ্ছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner